ট্রাকচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে লক্ষ্মণ সিং (৪৪) নামের একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। কেবিনের ওপর ঘুমানোর সময় গত বৃহস্পতিবার গভীর রাতে তিনি ট্রাক থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা লক্ষ্মণকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, লক্ষণ সিংয়ের বাড়ি ভারতের বিহার রাজ্যের পাটনা এলাকায়। পণ্য নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁর মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।