ট্রাকটি নেওয়া হয় বিনা ভাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট কিলোমিটার দূরের উপজেলা সদরে ছিল ফুটবল টুর্নামেন্ট। এ জন্য আবুতোরাব প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ছাত্র ও সমর্থকদের জন্য বিনা ভাড়ায় একটি ট্রাক চেয়ে নেন।এই ট্রাকের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের শ্যালক কাজী এমরান। ট্রাকটি বেশি ব্যবহূত হয় আলাউদ্দিনের মালিকানাধীন চালকল হাজি রাইস মিলের চাল পরিবহনে।মিরসরাই থানায় রাখা ট্রাকটি (চট্ট মেট্রো-ড-১১-০৩৩৭) পরীক্ষা করে দেখা যায়, চাল পরিবহনের সুবিধার্থে এই ট্রাকের চারপাশে লোহার প্লেটের ঘেরা দেওয়া হয়েছে। এই ঘেরার উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেশি। সচরাচর এ ধরনের ট্রাকে চারপাশে কাঠের ঘেরা থাকে। কিন্তু ট্রাকের উপরিভাগে লোহার প্লেটের ঘেরা থাকার কারণে দুর্ঘটনায় পড়লে এটি লোহার খাঁচার মতো ডোবার পানিতে চেপে বসে। ফলে এর ভেতরে আটকা পড়ে শিশু-কিশোরদের বেশির ভাগ দম বন্ধ হয়েই মারা যায় বলে প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরা জানান। তাঁরা বলেন, এই ট্রাকে ৩০-৪০ জনের মতো লোক নেওয়া সম্ভব। কিন্তু দুর্ঘটনার সময় ট্রাকে ছিল ৬০-৬৫ জন লোক।জানা যায়, খেলোয়াড়, শিক্ষক, পরিচালনা কমিটির কর্মকর্তা ও সমর্থকদের মিরসরাই স্টেডিয়ামে আনা-নেওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়। এ জন্য চাঁদাও তোলা হয়। এর মূল উদ্যোক্তা ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা জহির উদ্দিন আহমদ। খেলা শেষে ফেরার পথে তাঁর ছেলে তোফাজ্জল ওই ট্রাকে উঠে পড়ে। দুর্ঘটনার খবর শুনে জহির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাড়ি ফেরেন ছেলের লাশ নিয়ে। তোফাজ্জল আবুতোরাব স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ত।গতকাল মঙ্গলবার দুপুরে মায়ানি গ্রামে জহির উদ্দিনের সঙ্গে কথা হয়। চাঁদা তোলার কথা স্বীকার করে তিনি বলেন, মানুষ স্বেচ্ছায় দু-এক শ টাকা করে দিয়েছে। একজন ৫০০ টাকাও দিয়েছে। সব মিলিয়ে টাকা উঠেছিল তিন হাজারের মতো। এই টাকায় প্রতিটি ১৮০ টাকা করে মোট ছয়টি সিএনজি অটোরিকশা ভাড়া করা হয়েছিল। এই অটোরিকশাতে চড়ে খোলোয়াড়, শিক্ষক ও অভিভাবকেরা আসা-যাওয়া করেছেন। সমর্থকদের জন্য বিনা ভাড়ায় ট্রাক নেওয়া হয়।