ট্রাকবোঝাই চিংড়ি পোনা জব্দ, কর্ণফুলী নদীতে অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মইজ্জারটেক এলাকা থেকে গত রোববার রাতে চিংড়ি পোনাভর্তি একটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে।
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলার শাপলাপুর থেকে বাগেরহাট জেলার মংলা নেওয়ার পথে মইজ্জারটেক এলাকা থেকে ট্রাকভর্তি চিংড়িপোনা জব্দ করা হয়।
জব্দ করার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ বসাক ট্রাকচালক মো. ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দ চিংড়ির পোনা কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড জানায়, অভিযানে জব্দ করা চিংড়ি পোনার বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রথম আলোকে জানান, চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। চিংড়ি পোনা আহরণ করতে গিয়ে ১০০ প্রজাতির মাছ নষ্ট হয়।