ট্রাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। জাহিদুলের বাড়ি সদর উপজেলার মোহনপুর গ্রামে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু-বেলকুচি সড়কের সয়দাবাদ এলাকায় মাটিবোঝাই ট্রাকটির ওপর থেকে জাহিদুল নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সদর থানার ওসি হেলাল উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।