ট্রাকসহ সেতু খালে চালকসহ আহত ৪ যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে পাথরবোঝাই ট্রাক নিয়ে একটি সেতু ভেঙে পড়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই সড়কের দত্তডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরভর্তি ট্রাকটি (যশোর-ট-১১-২৩২০) গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা বেইলি সেতুর ওপরে উঠলে এটি ভেঙে পানিতে পড়ে যায়। ট্রাকটি পঞ্চগড় থেকে কোটালীপাড়া উপজেলায় যাচ্ছিল।গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের কোটালীপাড়া উপবিভাগীয় প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া সত্যতা স্বীকার করে বলেন, বেইলি সেতুটি সর্বোচ্চ ২০ টন ক্ষমতাসম্পন্ন মালামাল পরিবহনের উপযোগী। কিন্তু প্রায় ৪০ টন পাথরবোঝাই ১০ চাকার ট্রাকটি ওপর দিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে।