ট্রাকসহ সেতু ভেঙে নদীতে জনদুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের নেত্রকোনার পূর্বধলা উপজেলার ককুয়াখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি গত শনিবার সিমেন্টবোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী হাজার হাজার যাত্রীকে।
এলাকার অনেকে জানান, শনিবার সকাল আটটার দিকে ময়মনসিংহ থেকে পূর্বধলার জারিয়াগামী অতিরিক্ত সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতু পার হচ্ছিল। ট্রাকটি মাঝামাঝি এলে সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এ কারণে সেতুর দুই দিকে বহু যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়ে যাত্রীরা।