ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া উচ্চবিদ্যালয় মাঠে রাখা এক মুদি ব্যবসায়ীর ট্রাকে গত সোমবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ব্যবসায়ী আজাহার আলী বলেন, ‘অনেক কষ্ট করে ট্রাকটি কিনেছিলাম। ট্রাকটি কিনে ব্যবসায় সফলতাও এসেছিল। কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে গেল।’
বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নাটোর প্রতিনিধি