প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছেন অবরোধ-সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কুঠিপাড়া এলাকার টিঅ্যান্ডটি মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বাঘাগামী ট্রাকটিতে অবরোধকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে চালক প্রায় ১০০ গজ দূরে এসে গাড়ি থামান। উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার গোলাম মোর্তুজা বলেন, আগুনে শুধু খড় পুড়ে গেছে। ট্রাকের কোনো ক্ষতি হয়নি। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।