ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে পাটখড়িভর্তি একটি ট্রাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকা থেকে পাটখড়িভর্তি ট্রাকটি সাতৈর বাজারে পৌঁছলে বিদ্যুতের ঝুলন্ত তার ছিঁড়ে পাটখড়িতে আগুন লাগে। এতে ট্রাকটি পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার হাসান আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।