ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে গত বুধবার রাতে একটি মালবাহী ট্রাক আগুনে পুড়ে গেছে। এতে ট্রাকের সব মালামালও পুড়ে যায়। বগুড়া শহরের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নিয়ে ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। ট্রাকচালক ও তাঁর সহকারী রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। চালক ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কালিয়াকৈর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) এমদাদুল জানান, ট্রাকে হঠাৎ আগুন ধরে গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।