ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (২২)। তিনি বাসের চালকের সহকারী ছিলেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহত যাত্রীরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের ভাষ্য, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।