ট্রাকে রান্না ট্রাকেই ঘুম
ফেরির স্বল্পতা ও ঘাটের সমস্যার কারণে দৌলতদিয়ায় এখনো পারাপারের অপেক্ষায় আটকে আছে পণ্যবাহী কয়েক শ ট্রাক। আটকে ট্রাকের চালক ও তাঁদের সহযোগীদের দুর্ভোগের শেষ নেই। ট্রাকেই তাঁরা রান্না করছেন, ঘুমোচ্ছেনও ট্রাকেই। এত কষ্টের পরও তাঁদের প্রশ্ন একটাই—এ দুর্ভোগের শেষ হবে কবে?জানা গেছে, ঈদ-পরবর্তী সময়ে ঘাটে যানজট এড়াতে যাত্রীবাহী বাসের সঙ্গে পচনশীল-জাতীয় পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করতে হবে। গাড়ির চাপ না কমা পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার হতে পারবে না।গতকাল বৃহস্পতিবার ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ট্রাক টার্মিনাল পরিপূর্ণ হয়ে মহাসড়কের দেড় কিলোমিটারজুড়ে শুধু ট্রাকের সারি। এসব ট্রাক চার-পাঁচ দিন ধরে গোয়ালন্দ মোড় ও ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে। রান্নাবাটি ও ঘুমোনোর কাজ পালাক্রমে সারছেন তাঁরা।ঝিনাইদহের কোর্টপাড়া থেকে কাঠবোঝাই করে ঢাকার উদ্দেশে গত সোমবার সকালে গোয়ালন্দ মোড়ে এসে পৌঁছান ট্রাকের চালক জাকির হোসেন। সেখানে পুলিশ তাঁর ট্রাক আটকে দেয়। এক দিন এক রাত থাকার পর মঙ্গলবার রাতে দৌলতদিয়ায় পৌঁছান। তিনি জানান, হোটেলে দুজন একবেলা খেতে গেলে ১২০ থেকে ১৫০ টাকা লাগে। তাই দুপুরের খাবার গাড়িতে বসেই রান্না করে তাঁর সহকারী মিজানুর রহমান। তবে কবে নদী পার হতে পারবেন, তা জানেন না তিনি। কারণ এখনো হাতে ‘টিকিট’ পাননি।চালক মাহবুবুর রহমান জানান, যশোর থেকে সোমবার রাতে গোয়ালন্দ মোড়ে পৌঁছেছেন। বুধবার সকালে ঘাটে এসে অতিরিক্ত ৩০০ টাকা দালালকে দিয়ে টিকিট কাটার পর এখন পারাপারের অপেক্ষায় আছেন তিনি। তাঁর আগে এখনো প্রায় ১০০ ট্রাক আছে। প্রতি ফেরিতে বাস ও অন্য গাড়ির সঙ্গে দু-তিনটি করে ট্রাক দেওয়ায় অনেক সময় লাগছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়ায় নয়টি রো রো, একটি মাঝারি ও একটি ছোট ফেরি বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে মাত্র ছয়টি রো রো ও একটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ফেরির সংকটের পাশাপাশি পাটুরিয়ায় নাব্যতার সংকটের কারণে তিন দিন ধরে ড্রেজিং করা হচ্ছে। তাই সেখানে ফেরিগুলো ঠিকমতো ভিড়তে পারছে না। দৌলতদিয়া ঘাটে তিন শতাধিক ট্রাক আটকে আছে। তবে পাটুরিয়ায় ঘাটগুলো ঠিক হলে এবং ফেরিগুলো চলাচল শুরু হলে দৌলতদিয়া ঘাটে ট্রাকের চাপ অনেকটা কমে যাবে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ফেরির সংকটের পাশাপাশি পাটুরিয়ায় নাব্যতার সংকটের কারণে তিন দিন ধরে ড্রেজিং করা হচ্ছে। তাই সেখানে ফেরিগুলো ঠিকমতো ভিড়তে পারছে না। দৌলতদিয়া ঘাটে তিন শতাধিক ট্রাক আটকে আছে। তবে পাটুরিয়ায় ঘাটগুলো ঠিক হলে এবং ফেরিগুলো চলাচল শুরু হলে দৌলতদিয়া ঘাটে ট্রাকের চাপ অনেকটা কমে যাবে।