ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কাভার্ড ভ্যানের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. জাকির (২২)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার এলাকায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে নিজের কাভার্ড ভ্যানের পাশে দাঁড়িয়ে ছিলেন জাকির। এ সময় দ্রুতগতিতে একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় জাকিরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।