ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. তাসিম (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়ক দিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে মো. তাসিম (৮) নামে এক শিক্ষার্থী একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। সে স্থানীয় আল-ফালাহ কিন্ডারগার্টেনের (মাদ্রাসা) দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং দক্ষিণ মটুয়া গ্রামের ফয়েজ আহমঞ্চদের ছেলে।