ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর ফকিরপাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল-চালক রণজিৎ বিশ্বাস (৩৫) মারা যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ওষুধ কোম্পানির কর্মচারী রণজিৎ বিশ্বাস দৌলতপুরে পাবলা এলাকার বাসায় ফেরার পথে খুলনাগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে মুখোমুখি চাপা দেয়। ঘটনাস্থলেই রণজিৎ বিশ্বাসের মৃত্যু হয়।