ট্রাকের চাপায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে ট্রাকের চাপায় মো. কামাল মিয়া (২৬) নামে এক তরুণ নিহত ও এক কিশোর আহত হয়েছে। গত শুক্রবার মৌলভীবাজার পৌরসভার বেরিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পাতমণ্ডল গ্রামের ছইদ জামানের ছেলে। তিনি মৌলভীবাজার পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় আহত হয়েছেন রঘুনন্দনপুর এলাকার নুরুল ইসলামের ছেলে শিমুল আহমদ ওরফে জয় (১৬)। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত নয়টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার পৌরসভার বেরিরপাড় এলাকায় একটি মোটরসাইকেলকে মৌলভীবাজারমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং চালক শিমুল আহমদ আহত হন ।