ট্রাকের চাপায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় গতকাল মঙ্গলবার মো. রাশেদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাশার জানান, গতকাল দুপুরে বগুড়াগামী পণ্যবোঝাই একটি ট্রাক দিনাজপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের আজাদ মোড়ে রাশেদকে চাপা দিয়ে চলে যায়। এতে রাশেদ ঘটনাস্থলেই মারা যায়।