ট্রাকের চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম বারী মোড়ল (৭০)। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার নলতা শানপুকুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম বারী মোড়ল গতকাল বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে নলতা মোবারকনগর বাজারে যাচ্ছিলেন। পথে নলতা মোড়ে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা গাজীরহাট থেকে ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ এসে ট্রাকের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। কালীগঞ্জ থানার ওসি সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, কারও আপত্তি না থাকায় লাশ নিহত ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|