ট্রাকের চাপায় নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী নামক স্থানে গতকাল শুক্রবার বিকেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোহরাব হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রদলের সভাপতি। তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা আরও দুজন মারাত্মক আহত হন। প্রথমে আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।