ট্রাকের চাপায় বাস মালিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক বাসমালিক নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি শহরের সুখনগর এলাকায়। তিনি জেলা মোটর মালিক সমিতির সাবেক সদস্য।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে তূর্ষ এন্টারপ্রাইজ পরিবহনের মালিক রবিউল মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রবিউলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।