ট্রাকের চাপায় অজ্ঞাতনামা যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
গোলড়া হাইওয়ে থানা ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে সাইকেল চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের জাগীর এলাকায় মানিকগঞ্জগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, ময়নাতদন্ত শেষ হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বেওয়ারিশ হিসেবে দাফন করতে মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কাছে তাঁর লাশ হস্তান্তর করার প্রস্তুতি চলছে।