ট্রাকের চাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় আবদুল করিম নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় ঢাকাগামী পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।