ট্রাকের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোঘলপাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার আলীর (১৫) কদমতলী হাসান উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রাইভেট পড়তে মোঘলপাড়া গ্রামের খালার বাড়ি থেকে কদমতলী যাচ্ছিল। পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। মুক্তার আলী গোপালপুর উপজেলার ধুলটিয়ার মজিবুর রহমানের ছেলে।