ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার ঢাকা-টঙ্গীবাড়ি সড়কের সিপাহীপাড়ায় গতকাল শুক্রবার রাতে ট্রাকের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। সায়েম (১৮) নামের ওই ছাত্র সরকারি হরগঙ্গা কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করেন এবং এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে ঢাকাগামী ট্রাক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র সায়েমকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।