ট্রাকের চাপায় চা বিক্রেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাপায় আবুল হোসেন (২৬) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেনের বাড়ি উপজেলার এক্তারপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন নওয়াপাড়া বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। নওয়াপাড়া পীরবাড়ির সামনে একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।