ট্রাকের চাপায় ঠিকাদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় ছোট ট্রাকের চাপায় কামরুজ্জামান চৌধুরী (৪২) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল সোমবার খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা পাটকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাসাবী সূত্রে জানা গেছে, সোমবার খুলনার রায়পাড়ার ঠিকাদার কামরুজ্জামান মোটর-সাইকেলে করে খুলনা থেকে নওয়াপাড়া যাচ্ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে ফুলতলা পাটকলের সামনে পৌঁছালে খুলনাগামী একটি ছোট ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। কামরুজ্জামানকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।