ট্রাকের চাপায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সেতুর কাছে ট্রাকের চাপায় এক তরুণ নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের নাম মো. সুজন (৩০)। আহত ব্যক্তিরা হলেন তরিকুল (৩০) ও সোহেল (২৫)। তাঁদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেলা দেড়টার দিকে ওই তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার মধুখালী পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সুজন নিহত ও অপর দুজন আহত হন।