ট্রাকের চাপায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও এক নারী আহত হন।
নিহত নারীরা হলেন বল্লা গ্রামের আবুল কাশেমের স্ত্রী সখিনা খাতুন (৫৫) ও ইন্তাজ আলীর স্ত্রী কোহিনূর বেগম (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বল্লা গ্রামের সুরোত আলী সরদারের (৯০) লাশ দেখে ঝিকরগাছা-বাঁকড়া সড়ক দিয়ে ওই তিন নারী বাড়ি ফিরছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি ভাঙচুর করেন।