ট্রাকের চাপায় দুই বাদাম বিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিশ্বরোডের কাছে গতকাল শনিবার ভোরে ট্রাকের চাপায় সুমন মিয়া (২২) ও আনোয়ার হোসেন (২৭) নামের দুই বাদাম বিক্রেতা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি সড়ক পুলিশ জানান, তাঁরা ভোর পৌনে ছয়টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে উপজেলার কানড়া কারি কেরামত আলীর ওরসে বাদাম বিক্রি করতে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার পথে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা সদরে।
দাউদকান্দি সড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক আটক করা গেলেও চালক পালিয়েছেন।