ট্রাকের চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মিঠাছরা (উত্তর বাজার) বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে উপজেলার জোরারগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ফজলুল করিম (৫০) ও অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি নিহত হন। আহত হন অটোরিকশার চালক নূর নবী, যাত্রী আরাধন বিবি, মিজানুর রহমান ও সেলিনা আক্তার। তাঁদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।