ট্রাকের চাপায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের বালাগঞ্জে গতকাল সোমবার ট্রাকের নিচে চাপা পড়ে আশীষ কুমার পাল (৩৩) ও আব্বাস উদ্দিন (৩৫) নামের দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আশীষ কুমারের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। আর আব্বাস উদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।হাইওয়ে পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা মোটরসাইকেলযোগে শেরপুর বাজার থেকে গোয়ালাবাজার যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শেরপুর সেতুর এক প্রান্তে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাঁদের চাপা দেয়।আশীষ ও আব্বাসকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।