ট্রাকের চাপায় দুজন নিহত
দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কের চারমাথা মোড়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা রশিদা বেগম (৪৭) নিহত ও ছেলে রশিদুল হক (২৭) গুরুতর আহত হয়েছেন। তাঁরা পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামের বাসিন্দা।এদিকে গত মঙ্গলবার জয়পুরহাটে হাফিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে অসুস্থ মাকে চিকিৎসক দেখাতে ফুলবাড়ী শহরে যাচ্ছিলেন রশিদুল হক। পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে রশিদা বেগম মারা যান।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি থেকে হাফিজার রহমান জয়পুরহাট আসছিলেন। জয়পুরহাট-পাহাড়পুর সড়কের পাকুড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে হাফিজার অটোরিকশা থেকে ছিটকে পড়েন এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।