ট্রাকের চাপায় নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের চাপায় জোছনা বেগম (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জোছনা বেগম তাঁর স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে বাইসাইকেলে করে বেড়াতে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে উপজেলা পরিষদের সড়কের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাককে পাশ দেওয়ার সময় জোছনা বেগম সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।