ট্রাকের চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাজারে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম গীতা রানী চৌহান (৩৫)। তিনি সদর উপজেলার চল্লিশা বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে গীতা রানী সড়কের সদর উপজেলার চল্লিশা বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নেত্রকোনাগামী একটি ট্রাক চল্লিশা বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ভেতর ঢুকে যায়। এতে গীতা রানী চৌহান ঘটনাস্থলেই মারা যান। নেত্রকোনা প্রতিনিধি|