ট্রাকের চাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেতু পার হওয়ার সময় ট্রাকের চাপায় রিজিয়া বেগম (৬৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে স্বরূপকাঠি-বরিশাল সড়কের মাগুরা গ্রামের বেইলি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা গ্রামের রিজিয়া বেগম ঈদে বেড়াতে আসা মেয়েকে গাড়িতে তুলে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। মাগুরা বেইলি সেতু পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় স্থানীয় লোকজন ট্রাকচালক তারিকুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।