ট্রাকের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকায় মালবাহী ট্রাকের চাপায় ফরিদা ইয়াছমিন (৫১) নামের এক নারী নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পরে উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা ইয়াছমিন ওই এলাকার প্রবাসী মোজাম্মেল হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদা ইয়াছমিন ঢাকা থেকে কমলনগরে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই বাস থেকে ঘটনাস্থলে নামেন। এ সময় রাস্তা পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে হাজিরহাটগামী মালবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।