ট্রাকের চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার ট্রাকের চাপায় দুই ভাই নিহত হয়েছে। একই দিন ফরিদপুর সদর ও রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় রাকিব (১০) ও তার ছোট ভাই সাকিব (৭) নিহত হয়। রাত ১২টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোচালক আবদুর রাজ্জাক (৩০) নিহত হন। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় বৃহস্পতিবার একটি পিকআপ আরেকটি দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এ ঘটনায় পিকআপচালক আবু তাহের (২২) নিহত হন।