ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক নছিমনচালক ও তাঁর ছেলে বাবুল হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার লাঙ্গলভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মনোহর বাজার থেকে ইট ভর্তি করে একটি নছিমন ভেদরগঞ্জ যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে লাঙ্গলভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ট্রাক যানটিকে সামনে থেকে চাপা দেয়।
ঘটনাস্থলেই নছিমনের চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত তাঁর ছেলে বাবুলকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।