ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমিল্লাহাড়ি এলাকায় ট্রাকের চাপায় আতিকুর রহমান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।
আতিকুর রহমান (৪০) এগ্রোনমি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় আতিকুর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তড়ৎবাড়ি গ্রামের ওয়াসেফ বিল্লাহর সঙ্গে একটি মোটরসাইকেলে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। রাত আটটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের কুমিল্লাহাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। আতিকুর মহাসড়কে ছিটকে পড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।