ট্রাকের চাপায় ব্র্যাকের কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরতলির চৌড়হাস সেতুর ওপর গতকাল শনিবার দুপুরে ট্রাকের চাপায় বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা নিহত ও অপর কর্মকর্তা আহত হয়েছেন। নিহত তপন কুমার দাশ (৩২)। ব্র্যাকের কুষ্টিয়া সদর উপজেলা শাখার জুনিয়র কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় একই শাখার ব্যবস্থাপক সত্যেন প্রসন্ন সিংহ (৫০) আহত হন। একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।