ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে ট্রাকের চাপায় অভি খান (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে শহরের সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অভি শহরের কোর্টপাড়ার বাসিন্দা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর উল্লাহ খানের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে একটি ট্রাক অভির মোটরসাইকলেটিকে সামনে থেকে চাপা দেয়। আশপাশের লোকজন অভিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।