ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় জিয়া উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত রোববার রাতে জেলা শহরের পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আসিফ নামের মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে জিয়া ও আসিফ মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে দৌলতপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। শহরের পুলিশ লাইনের সামনে একটি ট্রাককে অতিক্রম করার সময় তাঁরা যানটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই জিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আসিফকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে।