ট্রাকের চাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর নাম বাবুল আহম্মেদ (২১)। তিনি শহরের মাসদাইর বেকারির মোড় এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় একটি ট্রাক পেছন থেকে বাবুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।