ট্রাকের চাপায় শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় সাত বছরের একটি শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সানজিদা উপজেলার কাঞ্চন চরপাড়া এলাকার মতিন মিয়ার মেয়ে। সে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ত।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল সকাল সাতটার দিকে সানজিদা স্কুলে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর জনতা গাজীপুর-মদনপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ২০-৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।