ট্রাকের চাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ট্রাকের চাপায় কবির হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কবির ওই ট্রাকেরই শ্রমিক। তিনি ভোলার চরফ্যাশন উপজেলা সদরের হানিফ মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে ভূমদক্ষিণ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কবির মারা যান। এ ঘটনায় সিঙ্গাইর থানায় মামলা হয়েছে।