প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় ট্রাকের চাপায় আলমগীর আলম (২৭) নামের পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে বাইমাইল কাসেম কটন রোডে কাসেম ল্যাম্প কারখানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকার মৃত জুরান শেখের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল আসলাম বলেন, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।