প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক মো. হামিদ জানান, আখতারুজ্জামান শপিং সেন্টারের সামনে রিকশা নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতপরিচয় ওই রিকশাচালক। সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।