ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মধ্যবাড্ডায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা হয়।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি মধ্যবাড্ডায় থাকতেন। গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রামপুরায় গ্যারেজে সিএনজি চালিত অটোরিকশা রেখে শফিকুল বাড়ি ফিরছিলেন। মধ্যবাড্ডায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার এক পাশে পড়ে যান। শফিকুলের চাচাতো ভাই সুলতান ভোরে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
সকাল পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজ্জাম্মেল হক খবরটি নিশ্চিত করেছেন।