ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল ট্রাকের ধাক্কায় মো. বিজয় (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া সোমবার রাতে ধানমন্ডির একটি বাসার গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে কয়েকজন বিজয়কে অচেতন ও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজয়কে নিয়ে আসা লোকজন সাংবাদিকদের জানান, বিজয়ের বাসা মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানসংলগ্ন ব্লক-সি এলাকার ১ নম্বর সড়কে। গতকাল ওই এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
এদিকে গতকাল বিকেলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে নিলুফা ইয়াসমিন (১৮) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। ধানমন্ডি থানার এসআই সিরাজুদ্দৌলা সাংবাদিকদের বলেন, নিলুফা ধানমন্ডির ১১ নম্বর সড়কে এক বাসার গৃহকর্মী ছিলেন। গত ১ জুলাই ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
নিলুফার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মহেতপুরে।