ট্রাকের ধাক্কায় দম্পতিনিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের পালবাড়ী এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শহরের বেজপাড়ার কবরস্থান এলাকার বাসিন্দা আবদুল করিম (৪০) ও তাঁর স্ত্রী সালমা বেগম (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পালবাড়ী এলাকার রয়েল কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে চালবোঝাই দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।